শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কমলগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অন্তর গড়কে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার নন্দরাণী চা বাগানে তাঁর পৈতৃক বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার অন্তর গড় নন্দরাণী চা বাগানের বাসিন্দা। তিনি মৃত শুক্রম গড়ের ছেলে। কমলগঞ্জ থানার জিআর মামলা নং-৮৫/২৩-এর মাদক মামলায় আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কমলগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অন্তর গড়কে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার নন্দরাণী চা বাগানে তাঁর পৈতৃক বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার অন্তর গড় নন্দরাণী চা বাগানের বাসিন্দা। তিনি মৃত শুক্রম গড়ের ছেলে। কমলগঞ্জ থানার জিআর মামলা নং-৮৫/২৩-এর মাদক মামলায় আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream