শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এক ম্যাচেই ৭ গোল, গ্রিসকে উড়িয়ে দিল ডাচরা

উয়েফা নেশনস লিগে গোলের বন্যা বইয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় গ্রিসকে ৭-০ গোলে হারিয়েছে ডাচরা। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল করে বড় জয়ের পথ তৈরি করে নেয় স্বাগতিক দল। এই জয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন মিডফিল্ডার তিজ্জানি রাইন্ডার্স। প্রথমার্ধেই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে চাপে ফেলে গ্রিসের রক্ষণভাগকে। ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর গোলের ধারাবাহিকতা ধরে রাখেন রাইন্ডার্স। মাত্র ২১ মিনিটের মধ্যে তিনবার গ্রিসের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক করেন তিনি। তার দুর্দান্ত গতি ও নিখুঁত শটে দিশেহারা হয়ে পড়ে গ্রিসের রক্ষণভাগ।

প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতির পরও আক্রমণের ধার কমেনি ডাচদের। জুরিয়েন টিম্বার নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান আরও বাড়ান। পরে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে দনিয়েল মালেন সপ্তম গোলটি করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৭-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল নেদারল্যান্ডসের। লক্ষ্যে ১৩টি শট নেয় তারা। বিপরীতে গ্রিসের লক্ষ্যে থাকা শট ছিল মাত্র একটি। ৫৪৮টি সফল পাসের পাশাপাশি গোলের সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল ডাচরা। গ্রিসের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতিটি আক্রমণেই বিপজ্জনক হয়ে ওঠে স্বাগতিকেরা।

এই জয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষস্থান আরও শক্ত করেছে নেদারল্যান্ডস। অপরাজিত থাকা ডাচদের সংগ্রহে রয়েছে গ্রিস ও জার্মানির চেয়ে তিন পয়েন্ট বেশি। একই গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়াকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।

সোমবার শেষ ম্যাচে জার্মানির মাঠে খেলতে নামবে নেদারল্যান্ডস। অন্যদিকে নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে গ্রিস। শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই জার্মানির বিপক্ষে মাঠে নামবে ডাচরা। আর গ্রিসের সামনে থাকবে ঘুরে দাঁড়িয়ে পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ।

সূত্র: গোল ডটকম

বিষয় : গ্রিস উয়েফা নেশনস লিগ নেদারল্যান্ডস রাইন্ডার্স হ্যাটট্রিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এক ম্যাচেই ৭ গোল, গ্রিসকে উড়িয়ে দিল ডাচরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উয়েফা নেশনস লিগে গোলের বন্যা বইয়ে দিয়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় গ্রিসকে ৭-০ গোলে হারিয়েছে ডাচরা। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল করে বড় জয়ের পথ তৈরি করে নেয় স্বাগতিক দল। এই জয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন মিডফিল্ডার তিজ্জানি রাইন্ডার্স। প্রথমার্ধেই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে চাপে ফেলে গ্রিসের রক্ষণভাগকে। ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর গোলের ধারাবাহিকতা ধরে রাখেন রাইন্ডার্স। মাত্র ২১ মিনিটের মধ্যে তিনবার গ্রিসের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক করেন তিনি। তার দুর্দান্ত গতি ও নিখুঁত শটে দিশেহারা হয়ে পড়ে গ্রিসের রক্ষণভাগ।

প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতির পরও আক্রমণের ধার কমেনি ডাচদের। জুরিয়েন টিম্বার নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান আরও বাড়ান। পরে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে দনিয়েল মালেন সপ্তম গোলটি করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৭-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল নেদারল্যান্ডসের। লক্ষ্যে ১৩টি শট নেয় তারা। বিপরীতে গ্রিসের লক্ষ্যে থাকা শট ছিল মাত্র একটি। ৫৪৮টি সফল পাসের পাশাপাশি গোলের সুযোগ তৈরিতেও এগিয়ে ছিল ডাচরা। গ্রিসের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতিটি আক্রমণেই বিপজ্জনক হয়ে ওঠে স্বাগতিকেরা।

এই জয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষস্থান আরও শক্ত করেছে নেদারল্যান্ডস। অপরাজিত থাকা ডাচদের সংগ্রহে রয়েছে গ্রিস ও জার্মানির চেয়ে তিন পয়েন্ট বেশি। একই গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়াকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।

সোমবার শেষ ম্যাচে জার্মানির মাঠে খেলতে নামবে নেদারল্যান্ডস। অন্যদিকে নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে গ্রিস। শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই জার্মানির বিপক্ষে মাঠে নামবে ডাচরা। আর গ্রিসের সামনে থাকবে ঘুরে দাঁড়িয়ে পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ।

সূত্র: গোল ডটকম

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream