বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেলো, তা সত্যিই অসাধারণ’: টমাস ডুলি

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে বাংলাদেশ দলের খেলায় বেশ সন্তুষ্ট প্রধান কোচ টমাস ডুলি। দলের জয়ের পাশাপাশি খেলোয়াড়দের আার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে বাংলাদেশ দলের খেলায় বেশ সন্তুষ্ট প্রধান কোচ টমাস ডুলি। দলের জয়ের পাশাপাশি খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবল, শক্তিশালী রক্ষণভাগ এবং লড়াই করার মানসিকতাও মুগ্ধ করেছে তাকে।

বিশেষ করে অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে দারুণ খুশি কোচ। হামজার খেলায় মুগ্ধ হয়ে তাকে ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন এই জার্মান কোচ। শুধু তাই নয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।

বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টমাস ডুলি জানান, দলের সবচেয়ে বড় সাফল্য হলো পরিকল্পনা অনুযায়ী খেলতে পারা। বলের নিয়ন্ত্রণ ধরে রাখা, আক্রমণে নতুনত্ব আনা এবং দুই উইং ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখার যে কৌশল ছিল, খেলোয়াড়রা মাঠে তা সফলভাবে বাস্তবায়ন করেছেন।

ডুলি বলেন, ‘ফলাফল এবং আমরা যেভাবে খেলেছি, দুটোতেই আমি খুব খুশি। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম এবং যেসব বিষয় নিয়ে কথা বলেছিলাম, ঠিক সেটাই হয়েছে। আমরা ফুটবল খেলতে চেয়েছি, বল সচল রাখতে চেয়েছি এবং আক্রমণভাগে বিপজ্জনক হতে চেয়েছি। রাকিবকে দিয়ে উইংয়ে একের বিপক্ষে এক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছি।’

দলের আক্রমণভাগের প্রশংসা করতে গিয়ে ফারহানের গোলটির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন কোচ। তার মতে, কয়েকজন প্রতিপক্ষকে কাটিয়ে ফাহাদের করা গোলটি ছিল অসাধারণ। একই সঙ্গে রাকিবের গোল এবং হামজার ব্যাকহিল পাসের প্রসঙ্গও টেনেছেন তিনি।

ডুলি বলেন, ‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর শট নেওয়াটাও কঠিন ছিল। আপনি ভাবুন, হামজার ব্যাকহিল পাসটি যদি গোলে পরিণত হতো, তাহলে আজ আমাদের কী ধরনের গোল দেখা যেতো! রাকিবও দারুণ গোল করেছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা গর্বিত হতে পারি।’

চার গোলের ম্যাচে শমিত, হামজা, ফাহাদ ও রাকিবের গোলের পাশাপাশি রক্ষণভাগের পারফরম্যান্সেও সন্তুষ্ট ডুলি। তার মতে, গোলরক্ষক থেকে শুরু করে মাঠের প্রত্যেক খেলোয়াড় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তিনি বলেন, ‘রক্ষণভাগ ছিল একেবারে নিখুঁত। গোলরক্ষক থেকে শুরু করে মাঠের প্রত্যেককে নিয়ে আমি ভীষণ নির্ভার ছিলাম। সবাই কঠোর পরিশ্রম করেছে। প্রতিপক্ষের কিছু সুযোগ ছিল, তবে সামগ্রিকভাবে আমরা দারুণভাবে নিজেদের সামলে নিয়েছি।’

বিষয় : বাংলাদেশ ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘ফারহান যেভাবে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেলো, তা সত্যিই অসাধারণ’: টমাস ডুলি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream