বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী
ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৯ শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থীকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে।

গত সোমবার দিবাগত রাতে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। রাতে ওই ভবনে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিষয় : অগ্নিকাণ্ড ঢামেক হাসপাতাল জাতীয় বার্ন ইনস্টিটিউট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৯ শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থীকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে।

গত সোমবার দিবাগত রাতে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। রাতে ওই ভবনে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream