বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী
স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার বলে জানিয়েছেন ।

রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে উন্নীত করা হবে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট চালু করা হবে।

তিনি বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বিষয় : স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার বলে জানিয়েছেন ।

রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে উন্নীত করা হবে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট চালু করা হবে।

তিনি বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream