বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে টিকিট কালোবাজারির অভিযোগে 'তুহিন' গ্রেপ্তার

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. তুহিন চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচটি ট্রেনের মোট ১৮টি আসনের টিকিট ও তিনটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার তুহিন চৌধুরী শ্রীমঙ্গল থানার আউট সিগন্যাল এলাকার মো. বশির চৌধুরীর ছেলে। অভিযানে তার কাছ থেকে পাঁচটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়,যাতে মোট ১৮টি আসন রয়েছে। এ ছাড়া টিকিট কালোবাজারিতে ব্যবহারের অভিযোগে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে অভিযান চালিয়ে তুহিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮টি আসনের পাঁচটি ট্রেনের টিকিট ও তিনটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি,তুহিন দীর্ঘদিন ধরে গোপনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে টিকিট কালোবাজারির অভিযোগে 'তুহিন' গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. তুহিন চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচটি ট্রেনের মোট ১৮টি আসনের টিকিট ও তিনটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার তুহিন চৌধুরী শ্রীমঙ্গল থানার আউট সিগন্যাল এলাকার মো. বশির চৌধুরীর ছেলে। অভিযানে তার কাছ থেকে পাঁচটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়,যাতে মোট ১৮টি আসন রয়েছে। এ ছাড়া টিকিট কালোবাজারিতে ব্যবহারের অভিযোগে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে অভিযান চালিয়ে তুহিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮টি আসনের পাঁচটি ট্রেনের টিকিট ও তিনটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি,তুহিন দীর্ঘদিন ধরে গোপনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream