বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডোমারে বিএনপির গাড়িবহরে হামলার মামলায় চিলাহাটিতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে ডোমারের চিলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চিলাহাটির মাস্টারপাড়া এলাকার তারিক আকরাম তপন (৫৫), কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং যুবলীগ কর্মী আনোয়ার হোসেন উজ্জ্বল (৪২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর এলাকায় বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের ২১ অক্টোবর ডোমার থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-২০। ওই মামলায় তাদের আসামি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘ডোমার থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডোমারে বিএনপির গাড়িবহরে হামলার মামলায় চিলাহাটিতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে ডোমারের চিলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চিলাহাটির মাস্টারপাড়া এলাকার তারিক আকরাম তপন (৫৫), কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং যুবলীগ কর্মী আনোয়ার হোসেন উজ্জ্বল (৪২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর এলাকায় বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের ২১ অক্টোবর ডোমার থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-২০। ওই মামলায় তাদের আসামি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘ডোমার থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream