বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় র‌্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নেতৃত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাত ধোয়ার ছয়টি ধাপ হাতে-কলমে প্রদর্শন করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির মাঠকর্মী লাইলা আরজুমান ও সুরাইয়া আফরিন। এ সময় ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও তাঁদের দেখানো পদ্ধতি অনুসরণ করে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী তাহমিনা সারমিন শিশুদের উদ্দেশে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, ধামইরহাট কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আব্দুল বারী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream