বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

ছবি: প্রতিবেদক

ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ,এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন,বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী,২০২৭ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০৩০ সালের মধ্যে এ কার্যক্রম শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন,বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে ও বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এ ছাড়া ২ হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

কৃষি,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে খালেদ আহমদ বলেন,জামানত ছাড়াই ক্ষুদ্র উদ্যোক্তারা ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ খাতের উদ্যোক্তাদের সহায়তায় সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি এসব সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবায় অতিরিক্ত চার্জের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,বাংলা কিউআর ব্যবস্থা পুরোপুরি চালু হলে এ ধরনের চার্জের প্রবণতা কমে আসবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন,বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল,আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া।

এ সময় বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক,ব্যাংকার,ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলা কিউআর ব্যবস্থার প্রসার,ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream