বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল-এর পিতা আলহাজ্ব এ.কে.এম. জিল্লুর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৮ অক্টোবর, ২০২৬ (বুধবার) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। সংক্ষিপ্ত আলোচনায় তিনি পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বারোপ করেন এবং  মরহুমের আত্মার শান্তি ও জান্নাতবাসের জন্য বিশেষ দোয়া করেন। 

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ফরিদুল হাসান টুটুল এবং কলেজের শিক্ষক প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।    

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এফ. এম. নাজমুস সাদাত। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব মোঃ আব্দুর রশীদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল-এর পিতা আলহাজ্ব এ.কে.এম. জিল্লুর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৮ অক্টোবর, ২০২৬ (বুধবার) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। সংক্ষিপ্ত আলোচনায় তিনি পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বারোপ করেন এবং  মরহুমের আত্মার শান্তি ও জান্নাতবাসের জন্য বিশেষ দোয়া করেন। 

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাকির হোসেন, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব ফরিদুল হাসান টুটুল এবং কলেজের শিক্ষক প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।    

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এফ. এম. নাজমুস সাদাত। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব মোঃ আব্দুর রশীদ।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream