বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের মেয়ে স্কুল ছাত্রী ফারিহার মৃত্যু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের মেয়ে স্কুল ছাত্রী ফারিহার মৃত্যু
সৈয়দপুরে সাংবাদিক ফারুকের মেয়ে স্কুল ছাত্রী ফারিহার মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ এর সদস্য এবং ফারুক প্রিন্টার্স এর কর্ণধার সাংবাদিক এম. ওমর ফারুক এর মেয়ে ফাইয়াতুন বিনতে ফারিহা মারা গেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। 

খাদ্য বিষক্রিয়া থেকে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল। ফারিহা সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং একজন উদীয়মান কন্ঠ ও নৃত্য শিল্পী। একমাত্র মেয়ের মৃত্যুতে বাবা মাসহ পরিবারের সদস্য,  আত্মীয় স্বজন ও পরিচিত জন গভীরভাবে শোকাহত। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


সৈয়দপুরে সাংবাদিক ফারুকের মেয়ে স্কুল ছাত্রী ফারিহার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ এর সদস্য এবং ফারুক প্রিন্টার্স এর কর্ণধার সাংবাদিক এম. ওমর ফারুক এর মেয়ে ফাইয়াতুন বিনতে ফারিহা মারা গেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে। 

খাদ্য বিষক্রিয়া থেকে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল। ফারিহা সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং একজন উদীয়মান কন্ঠ ও নৃত্য শিল্পী। একমাত্র মেয়ের মৃত্যুতে বাবা মাসহ পরিবারের সদস্য,  আত্মীয় স্বজন ও পরিচিত জন গভীরভাবে শোকাহত। 


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream