বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পল্টনে নিহতদের স্মরণে আলীকদমে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পল্টনে নিহতদের স্মরণে আলীকদমে জামায়াতের আলোচনা সভা ও দোয়া
পল্টনে নিহতদের স্মরণে আলীকদমে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলীকদম উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত বান্দরবানের আলীকদম বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাসুক এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি জনাব সোয়াইবুল ইসলাম।

আলোচনা সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণ করা হয়। বক্তারা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নাগরিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহনশীলতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সব ধরনের রাজনৈতিক সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব সাদেক মিয়া, অফিস সেক্রেটারি জনাব আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হৃদয় চৌধুরী, উপজেলা কর্মপরিষদের সদস্য ও ১নং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মাহমুদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুরাদুল ইসলাম, এবং উপজেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা আবুজর গিফারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও চৈক্ষ্যং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমান উল্লাহ এবং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখার পক্ষ থেকে নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশে ন্যায়বিচার, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পল্টনে নিহতদের স্মরণে আলীকদমে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream