বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন।

সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির,যুবদল নেতা মো. সেলিম মিয়া,মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেন,রাজিব হোসেন, মো. হেলাল উদ্দিন কালা,মো. জালাল মিয়া, পৌর যুবদল নেতা সুমন আহমেদ ও নুরু মিয়া এবং যুবদল নেতা ফকরুল ইসলাম, রুবেল মিয়া ও পিয়াস দাশসহ অন্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন,দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে ছিলেন,তাঁদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

যুবদল নেতা পিয়াস দাশ তাঁর বক্তব্যে দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের স্বার্থে ত্যাগী নেতাকর্মীদের অবদান স্বীকার করা এবং তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream