'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' শ্লোগানে কক্সবাজার জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার সার্কেল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, বিআরটিসির কক্সবাজার জেলা ম্যানেজার (অপারেশন) মো: জাফর আহমেদ, নিরাপদ সড়ক চাই কক্সবাজার সভাপতি জসিম উদ্দিন কিশোর, এডভোকেট রাবেয়া সুলতানা, বিশিষ্ট শ্রমিক সংগঠক এস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা জহির উল্লাহ, শ্রমিক সংগঠক শাহ আলম, কক্সবাজার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার পরিচালক ও প্রশিক্ষক মো: নুরুল আমিন ও নিরাপদ সড়ক চাই সংগঠক-কন্ঠশিল্পি তালেব মাহমুদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজার সার্কেল এর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিনিধি, পরিবহন প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভায় কক্সবাজারের যানজট সমস্যা নিরসন করে সৌন্দর্য বৃদ্ধি, টমটম সমস্যা, ফুটওভারব্রীজ, সড়ক শৃঙ্খলা ও দক্ষ চালক গঠনে গুরুত্বারোপ করা হয়। সকল সমস্যা সমাধানে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।সবশেষে প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
মতামত