শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদীখানে ৬ বছরের শিশু তওবাকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ‎

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

‎‎বুধবার (২৮ অক্টোবর)  উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামক একটি ইট ভাটার কাছে এই ঘটনা ঘটে।‎ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
‎
‎‎নিহত শিশু তওবার বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি স্ব-পরিবারে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, তওবার দাদা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় গত পাঁচ বছর ধরে কাজ করছেন। বুধবার বিকাল ৫ টায়  দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশু তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে লাশ ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ‎খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ‎ছয় বছরের শিশুকে হত্যা এবং তার বাবাকে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎সিরাজদীখান  থানার ওসি মো আলাউদ্দিন বলেন,কি কারনে এই ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে এখনো কিছু বলতে পারতেছি না,একটু পরে বিস্তারিত জানাবো।
‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সিরাজদীখানে ৬ বছরের শিশু তওবাকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ‎

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

‎‎বুধবার (২৮ অক্টোবর)  উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামক একটি ইট ভাটার কাছে এই ঘটনা ঘটে।‎ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
‎
‎‎নিহত শিশু তওবার বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি স্ব-পরিবারে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
‎
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, তওবার দাদা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় গত পাঁচ বছর ধরে কাজ করছেন। বুধবার বিকাল ৫ টায়  দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশু তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুটিকে হত্যা করে লাশ ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ‎খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ‎ছয় বছরের শিশুকে হত্যা এবং তার বাবাকে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎সিরাজদীখান  থানার ওসি মো আলাউদ্দিন বলেন,কি কারনে এই ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে এখনো কিছু বলতে পারতেছি না,একটু পরে বিস্তারিত জানাবো।
‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream