রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ বাধলে ‘কেউই বিজয়ী হবে না’ বলে মন্তব্য করেছেন। তিনি রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রুশ বার্তা সংস্থা তাস বুধবার এ খবর জানিয়েছে।
পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে কৌশলগত পরাজয়ের মুখে ফেলার লক্ষ্য অর্জন করতে পারেনি। ২০৩০ সালের মধ্যেও তা সম্ভব হবে বলে তার মনে হয় না।
তিনি আরও বলেন, আর যদি পরিস্থিতি খুব বেশি দূর গড়ায়, তাহলে কেউই বিজয়ী হবে না। কেউ যেন এ কথা ভুলে না যায়।
মতামত