শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সঞ্জয় এবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সঞ্জয় এবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে
সঞ্জয় এবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে

বাংলাদেশের দর্শকদের সামনে ফিফা বিশ্বকাপ মঞ্চে পারফরম্যান্সের পর এবার হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।

সম্প্রতি এক বিশেষ ভিডিওবার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন। দেশের মাটিতে দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। আবারও দেশে পারফর্ম করা প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, ‘ফিফার মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনোকে অনেক ধন্যবাদ।’

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘সঞ্জয় দেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তাঁর মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

বিষয় : সঞ্জয় দেব সাফ চ্যাম্পিয়নশিপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


সঞ্জয় এবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের দর্শকদের সামনে ফিফা বিশ্বকাপ মঞ্চে পারফরম্যান্সের পর এবার হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।

সম্প্রতি এক বিশেষ ভিডিওবার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন। দেশের মাটিতে দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। আবারও দেশে পারফর্ম করা প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, ‘ফিফার মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনোকে অনেক ধন্যবাদ।’

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘সঞ্জয় দেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তাঁর মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream