বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাই পল্লবী তার গোপনে বিয়ে নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাই পল্লবী তার গোপনে বিয়ে নিয়ে যা বললেন
সাই পল্লবী তার গোপনে বিয়ে নিয়ে যা বললেন

দক্ষিণি তারকা সাই পল্লবী‘ রামায়ণ’ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তাকে জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে দেখা যায়। সেখানে নিজের বোন পূজার বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

একই সঙ্গে জানান, বোনের বিয়ের আয়োজন করতে গিয়ে কীভাবে তাকে নিয়ে গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

সাই পল্লবী বলেন, `আমি ওর (পূজা) লেহেঙ্গাগুলো পরখ করে দেখতাম। তখন অনেকে ভাবতেন, আমি গোপনে বিয়ে করছি। কারণ, আমি বাজারে গিয়ে বলতাম, ‘আমাকে বিয়ের সব পোশাক দেখান।’ তারা ভাবতেন, এটা আমার বিয়ে এবং আমি নিজের জন্য পোশাক পরখ করছি। তাই বিষয়টি আমাকে লুকিয়ে রাখতে হতো।’

অনুষ্ঠানে সাই পল্লবীর বোন পূজার একটি রেকর্ড করা বার্তাও শোনানো হয়। সেখানে বোনের বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব কীভাবে সাই পল্লবী সামলেছিলেন, তা তুলে ধরেন পূজা।

তিনি বলেন, ‘পল্লবী আর আমি দুজনেই একমত যে বিয়েটা খুব সুন্দর হয়েছিল। আমার মনে হয়, আমি বিয়েটা উপভোগ করেছি। তবে সত্যি বলতে, সবকিছুই পল্লবী সামলেছিল। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। বিয়ের মাত্র ১০ দিন আগে ভারতে ফিরেছিলাম। সাজসজ্জা থেকে শুরু করে আমার শাড়ি—সবকিছুর দায়িত্ব পল্লবী নিয়েছিল। সে আমার জন্য কেনাকাটা করতো, নিজে পোশাক, লেহেঙ্গা ও শাড়ি পরে দেখতো।’

পূজা আরও বলেন, ‘পল্লবী বিভিন্ন দোকানে গিয়ে পোশাকের বিকল্পগুলো দেখতো, যাতে সেগুলো আমাকে পাঠানো যায়। কোনও আত্মীয় বা অন্য কেউ আমাকে উদ্বিগ্ন করে তুললে, পল্লবী তাকে সামলে নিতো। সে চাইতো, আমি যেন ভালো থাকি এবং কোনও চাপ অনুভব না করি।’

এদিকে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন সাই পল্লবী। ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমাতেও অভিনয় করছেন সাই পল্লবী। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন ধানুশ ও মাম্মুট্টি। নতুন সূচি অনুযায়ী, সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাই পল্লবী তার গোপনে বিয়ে নিয়ে যা বললেন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream