সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দীর্ঘ বিরতি ভেঙে মিউজিক ভিডিওতে দিলারা জামান


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দীর্ঘ বিরতি ভেঙে মিউজিক ভিডিওতে দিলারা জামান
দীর্ঘ বিরতি ভেঙে মিউজিক ভিডিওতে দিলারা জামান

তিন দশক পর আবারও মিউজিক ভিডিওতে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এস আই সুমনের ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

গানটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন। এতে দিলারা জামানের পাশাপাশি অভিনয় করেছেন এস আই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল।

‘মা’ গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। এর সুর ও সংগীতায়োজন করেছেন এস আই সুমন।

মায়ের ভালোবাসা, ত্যাগ ও মমতা নিয়ে তৈরি হয়েছে গানটি। সন্তানের জীবনে মায়ের অবদানও তুলে ধরা হয়েছে ভিডিওতে।

গানটি নিয়ে এস আই সুমন বলেন, ‘মা সন্তানের জীবনে কতটা বড় নিয়ামত, তা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই, তারাই এই শূন্যতা ও কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। এই গানে মা ও সন্তানের ভালোবাসার গল্প তুলে ধরেছি।’

প্রসঙ্গত, এস আই সুমনের কণ্ঠে প্রয়াত আইয়ুব বাচ্চুর সুরে ‘স্বপ্নে দেখা অচীনপুরে’ গানটি বেশ প্রশংসিত  ছিল। এ ছাড়া তার ‘কে আছে তুমি ছাড়া বলো’ ও ‘বোকা মানুষ’ গানটিও বেশ সাড়া ফেলে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


দীর্ঘ বিরতি ভেঙে মিউজিক ভিডিওতে দিলারা জামান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

তিন দশক পর আবারও মিউজিক ভিডিওতে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এস আই সুমনের ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

গানটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন। এতে দিলারা জামানের পাশাপাশি অভিনয় করেছেন এস আই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল।

‘মা’ গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। এর সুর ও সংগীতায়োজন করেছেন এস আই সুমন।

মায়ের ভালোবাসা, ত্যাগ ও মমতা নিয়ে তৈরি হয়েছে গানটি। সন্তানের জীবনে মায়ের অবদানও তুলে ধরা হয়েছে ভিডিওতে।

গানটি নিয়ে এস আই সুমন বলেন, ‘মা সন্তানের জীবনে কতটা বড় নিয়ামত, তা অনেকেই সহজে বুঝতে পারি না। যাদের মা নেই, তারাই এই শূন্যতা ও কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। এই গানে মা ও সন্তানের ভালোবাসার গল্প তুলে ধরেছি।’

প্রসঙ্গত, এস আই সুমনের কণ্ঠে প্রয়াত আইয়ুব বাচ্চুর সুরে ‘স্বপ্নে দেখা অচীনপুরে’ গানটি বেশ প্রশংসিত  ছিল। এ ছাড়া তার ‘কে আছে তুমি ছাড়া বলো’ ও ‘বোকা মানুষ’ গানটিও বেশ সাড়া ফেলে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream