টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ (সোমবার ) ২৬ অক্টোবর উপজেলার ভূঞাপুর , গোবিন্দাসী ও চর পাথাইলকান্দী বাজার এলাকাতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
এসময় তিনি বলেন, অভিযোগ-এর ভিত্তিতে এই বাজারে অভিযান পরিচালনা করা হয়, এ সময় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার গোবিন্দাসী বাজার এলাকায় অস্বাস্থ্য পরিবেশে খাদ্য প্রস্তুত করায় একটি বেকারি কে ১৫ হাজার ও চর পাথাইলকান্দী বাজারে এক ভুয়া ডেন্টিস্ট কে ১০ হাজার টাকা সর্বমোট ভূঞাপুরে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত