মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে বহিষ্কৃত যুবদল নেতা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে বহিষ্কৃত যুবদল নেতা
‘মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে বহিষ্কৃত যুবদল নেতা

ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় বহিষ্কৃত হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতা।

রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা।

বহিষ্কৃত নেতার নাম এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তিনি সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন রুবেল চৌধুরী। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার নিজের ফেইসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জাহিদ হোসেন মালা বলেন, ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


‘মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে বহিষ্কৃত যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় বহিষ্কৃত হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতা।

রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা।

বহিষ্কৃত নেতার নাম এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তিনি সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন রুবেল চৌধুরী। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার নিজের ফেইসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জাহিদ হোসেন মালা বলেন, ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream