মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দাবি না মানলে রাজপথ ছাড়বে না বিরোধী দল: ১১ দলীয় জোট


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাবি না মানলে রাজপথ ছাড়বে না বিরোধী দল: ১১ দলীয় জোট
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের নেতারা। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে দলীয়করণের প্রভাব দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, আগামী ৩১ অক্টোবর গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লংমার্চ করবেন তাঁরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ যাত্রাপথের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

জোটের নেতারা আরও বলেন, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না। গণভোটের গণরায় বাস্তবায়নসহ দাবিগুলো আদায়ে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


দাবি না মানলে রাজপথ ছাড়বে না বিরোধী দল: ১১ দলীয় জোট

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের নেতারা। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে দলীয়করণের প্রভাব দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, আগামী ৩১ অক্টোবর গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লংমার্চ করবেন তাঁরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ যাত্রাপথের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

জোটের নেতারা আরও বলেন, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথ ছাড়বে না। গণভোটের গণরায় বাস্তবায়নসহ দাবিগুলো আদায়ে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream