মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২৮ অক্টোবরের পল্টনে হত্যাকান্ডের বিচার দাবিতে ববি শিবিরের পোস্টারিং কর্মসূচি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৮ অক্টোবরের পল্টনে হত্যাকান্ডের বিচার দাবিতে ববি শিবিরের পোস্টারিং কর্মসূচি
২৮ অক্টোবরের পল্টনে হত্যাকান্ডের বিচার দাবিতে ববি শিবিরের পোস্টারিং কর্মসূচি

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রশিবির পোস্টারিং কর্মসূচি পালন করেছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পোস্টারিং করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পোস্টারিং করেছে ছাত্রশিবির।

 পোস্টারিংয়ের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. মনিরুল ইসলামসহ শাখা শিবিরের অন্যান্যরা। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, "২৮শে অক্টোবর ২০০৬, আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থানের দিন। এদিন রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক জনতার ওপর অতর্কিত হামলা করে অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে আওয়ামী লীগের সন্ত্রাসবাহিনী। 

এমনকি মৃত্যু নিশ্চিত করে লাশের সামনে পৈশাচিক নৃত্যে মেতে ওঠে, যা মানব ইতিহাসের চরম ধৃষ্টতা। তিনি আরো বলেন, দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকান্ডের কোনো বিচার করতে পারেনি রাষ্ট্র। এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পোস্টারিং কর্মসূচি পালন করা হয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


২৮ অক্টোবরের পল্টনে হত্যাকান্ডের বিচার দাবিতে ববি শিবিরের পোস্টারিং কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রশিবির পোস্টারিং কর্মসূচি পালন করেছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পোস্টারিং করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পোস্টারিং করেছে ছাত্রশিবির।

 পোস্টারিংয়ের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. মনিরুল ইসলামসহ শাখা শিবিরের অন্যান্যরা। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, "২৮শে অক্টোবর ২০০৬, আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থানের দিন। এদিন রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক জনতার ওপর অতর্কিত হামলা করে অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে আওয়ামী লীগের সন্ত্রাসবাহিনী। 

এমনকি মৃত্যু নিশ্চিত করে লাশের সামনে পৈশাচিক নৃত্যে মেতে ওঠে, যা মানব ইতিহাসের চরম ধৃষ্টতা। তিনি আরো বলেন, দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকান্ডের কোনো বিচার করতে পারেনি রাষ্ট্র। এই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পোস্টারিং কর্মসূচি পালন করা হয়েছে।"


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream