বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে ‘জুলাইগাঁথা’ প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জুলাইগাঁথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভ্যুত্থানের স্মৃতিচারণ স্থান পেয়েছে। এতে লিখেছেন ৬৭ জন লেখক।

বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হৃদয় চন্দ্র ও শহীদ ফরহাদ হোসেনের নামে উৎসর্গ করা হয়েছে।চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘এই বইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের স্মৃতিগুলো একত্রে দলিল হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই দেশে কেউ যদি আবার স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাদের বলব—এখান থেকে শিক্ষা নিন।’

বইটির সম্পাদক হারেস মাতাব্বর বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাস মলাটবদ্ধ করার অন্যতম উদ্দেশ্য হলো, ভবিষ্যতে বাংলাদেশে কোনো শাসক ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে পরবর্তী প্রজন্ম যেন জুলাইয়ের ইতিহাস ও চেতনা ধারণ করে তার বিরুদ্ধে কথা বলতে পারে।

তিনি আরও বলেন, বইটির বিশেষ দিক হলো, এতে চট্টগ্রামের ১৬ জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চবিতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে ‘জুলাইগাঁথা’ প্রকাশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জুলাইগাঁথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভ্যুত্থানের স্মৃতিচারণ স্থান পেয়েছে। এতে লিখেছেন ৬৭ জন লেখক।

বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হৃদয় চন্দ্র ও শহীদ ফরহাদ হোসেনের নামে উৎসর্গ করা হয়েছে।চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘এই বইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের স্মৃতিগুলো একত্রে দলিল হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই দেশে কেউ যদি আবার স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাদের বলব—এখান থেকে শিক্ষা নিন।’

বইটির সম্পাদক হারেস মাতাব্বর বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাস মলাটবদ্ধ করার অন্যতম উদ্দেশ্য হলো, ভবিষ্যতে বাংলাদেশে কোনো শাসক ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে পরবর্তী প্রজন্ম যেন জুলাইয়ের ইতিহাস ও চেতনা ধারণ করে তার বিরুদ্ধে কথা বলতে পারে।

তিনি আরও বলেন, বইটির বিশেষ দিক হলো, এতে চট্টগ্রামের ১৬ জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream