জাতীয় ছাত্রশক্তির নরসিংদী শহর শাখার এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত অনুমোদনপত্রে রাহি মোহাম্মদ মাহিকে আহ্বায়ক এবং আমিনুল ইসলাম তাহমিদকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির তথ্য অনুযায়ী, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়েম সাদিক। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আকরাম হোসেন ভূঁইয়া, মো. তামিম ইকবাল, সিফাত খন্দকার ও সায়ন খন্দকার। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মেহেদী হাসান মামুনকে।
এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা আক্তার, সাদাত খান মাহমুদ রাহাত, জোবায়ের আহমেদ ও সিফাত আহমেদ।
কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নিহাল সরকার। সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমান হোসেন সামি, রায়হান উদ্দিন ও আদিব সরকার।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আরিফ আহমেদ, মোহাম্মদ হাফিজ, ইয়াছিন মিয়া, মোহাম্মদ রবিন, সাইফুল মিয়া, আরিফিন সরকার, রোমান মিয়া, রোহান মিয়া, আরিফুল ইসলাম অপু, মো. শরিফ ও সায়েম মিয়া।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নরসিংদী শহর শাখার এ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে শহর এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার প্যাডে প্রকাশিত অনুমোদনপত্রে জেলা আহ্বায়ক ফাহিম রাজ ভুঁইয়া ও জেলা সদস্য সচিব আবরারুল হক রিফাতের স্বাক্ষরে এই প্রথম নরসিংদী পৌর শহরে ছাত্রশক্তির আহবায়ক কমিটি প্রদান করা হয়।
মতামত