বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘বাংলা এফএম’-এর বার্তা প্রধান হলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ শাহজাহান সাজু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ‘বাংলা এফএম’-এর বার্তা প্রধান হলেন  বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি  সৈয়দ শাহজাহান সাজু
সৈয়দ শাহজাহান সাজু

অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এফএম’-এর বার্তা প্রধান (Head of News) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ শাহজাহান সাজু।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিতে এই পদে যোগদান করেন।

সৈয়দ শাহজাহান সাজু দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম শিল্পের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় দায়িত্বশীল পদে কাজ করেছেন। সাংবাদিক সমাজের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে গঠিত ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’র সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

‘বাংলা এফএম’-এ বার্তা প্রধান হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক বার্তা বিভাগ আরও গতিশীল, বস্তনিষ্ঠ ও গণমুখী সংবাদ পরিবেশনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পোর্টালটির পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সৈয়দ শাহজাহান সাজু জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং ডিজিটাল যুগে পাঠকদের চাহিদা অনুযায়ী মানসম্মত সংবাদ তুলে ধরাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি 'বাংলা এফএম'-কে আরও এগিয়ে নিতে সহকর্মী ও পাঠকদের সহযোগিতা কামনা করেছেন।

বিষয় : সৈয়দ শাহজাহান সাজু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


‘বাংলা এফএম’-এর বার্তা প্রধান হলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ শাহজাহান সাজু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এফএম’-এর বার্তা প্রধান (Head of News) হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ শাহজাহান সাজু।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিতে এই পদে যোগদান করেন।

সৈয়দ শাহজাহান সাজু দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম শিল্পের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় দায়িত্বশীল পদে কাজ করেছেন। সাংবাদিক সমাজের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে গঠিত ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’র সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন।

‘বাংলা এফএম’-এ বার্তা প্রধান হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক বার্তা বিভাগ আরও গতিশীল, বস্তনিষ্ঠ ও গণমুখী সংবাদ পরিবেশনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পোর্টালটির পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সৈয়দ শাহজাহান সাজু জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং ডিজিটাল যুগে পাঠকদের চাহিদা অনুযায়ী মানসম্মত সংবাদ তুলে ধরাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি 'বাংলা এফএম'-কে আরও এগিয়ে নিতে সহকর্মী ও পাঠকদের সহযোগিতা কামনা করেছেন।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream