বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় এক কাঠমিস্ত্রীকে অপহরণের অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার দেওয়ানের খামার এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন যুবক। 

এ সময়ে টাকা উত্তোলন নিয়ে স্থানীয় ওই কাঠমিস্ত্রী সঙ্গে যুবকদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

পরিস্থিতি উত্তেজিত হলে স্থানীয়রা উপজেলার থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে নিরাপদে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় কথিত চক্রের দলনেতা ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিবকে ধরিয়ে দেয় পুলিশের হাতে।

পুলিশের দেওয়া তথ্য অনুয়ায়ী, গ্রেপ্তার হওয়া রেজোয়ানুর রহমান হাসিব কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি মুঠোফোনে অনলাইন জুয়া সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্টের সঙ্গে সম্পৃক্ত। 

তার ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাপ এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভুরুঙ্গামারী উপজেলার থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় এক কাঠমিস্ত্রীকে অপহরণের অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার দেওয়ানের খামার এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন যুবক। 


এ সময়ে টাকা উত্তোলন নিয়ে স্থানীয় ওই কাঠমিস্ত্রী সঙ্গে যুবকদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

পরিস্থিতি উত্তেজিত হলে স্থানীয়রা উপজেলার থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে নিরাপদে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় কথিত চক্রের দলনেতা ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিবকে ধরিয়ে দেয় পুলিশের হাতে।

পুলিশের দেওয়া তথ্য অনুয়ায়ী, গ্রেপ্তার হওয়া রেজোয়ানুর রহমান হাসিব কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি মুঠোফোনে অনলাইন জুয়া সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্টের সঙ্গে সম্পৃক্ত। 

তার ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স অ্যাপ এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভুরুঙ্গামারী উপজেলার থানা পুলিশ।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream