বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিবগঞ্জে আঞ্চলিক সাংবাদিক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিবগঞ্জে আঞ্চলিক সাংবাদিক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম ও সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০ টার সময় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আঞ্চলিক সাংবাদিক ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করায় ইউএনও মোঃ মাজহারুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যদিকে, সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করায় নাহিদ উজ্জামানকে সংবর্ধনা জানানো হয়। তিনি আঞ্চলিক সাংবাদিক ফোরামের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোহাঃ জালাল উদ্দীন সহ অন্যান্যরা। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করায় আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু আমার একার নয়; এটি উপজেলা প্রশাসনের সহকর্মী, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। আঞ্চলিক সাংবাদিক ফোরাম আমাকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকেরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে আঞ্চলিক সাংবাদিক ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream