শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে সকলকে শুভেচ্ছা জানাতে ও মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য আসেন ঝালকাঠি ১ আসনের এমপি জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল। তার সাথে অতিথি হিসেবে ছিলেন।
বিশেষ অতিথি ড.এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা। আহম্মেদ সোহেল মঞ্জুর
গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি ওপিরোজপুর ২ আসনের সংসদ সদস্য। মোঃ মমিন উদ্দিন, জেলা প্রশাসক, ঝালকাঠি। মেরিনা সুলতানা পুলিশ সুপার ঝালকাঠি জেলা। মোঃ মকবুল হোসেন উপজেলা নির্বাহী অফিসার। কাঠালিয়া উপজেলা।
সুমি রানী বল সহকারী ভূমি কমিশনার ভূমি অফিস কাঠালিয়া উপজেলা।
আরো উপস্থিত ছিলেন -মোঃ জালালুর রহমান আকন, ভার-প্রাপ্ত সভাপতি ও প্রশাসক। কাঠালিয়া উপজেলা বিএনপি।
সকল অতিথিবৃন্দকে প্রথমে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন, কেন্দ্রীয় মন্দিরের দুর্গাপূজা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধাক্ষ ও সকল সদস্যগণ।
গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সকল অতিথিদের বক্তৃতায়ই একটা কথায় উঠে এসেছে। আমরা সবাই সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারি। পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ঝালকাঠি জেলা ও কাঠালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিল সকল ধর্মের মানুষ,পুরো মন্দির কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তারা সকলেই পূজা মন্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মতামত