বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

দিনাজপুরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ট্রাক্টরে তুলে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে বিসর্জনস্থলে নিয়ে যান ভক্তরা।  পুনর্ভবা নদীতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

 দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বের হতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। ট্রাক্টরে সাজানো প্রতিমার সঙ্গে সাউন্ড সিস্টেমে গান-বাজনা এবং ঢাকঢোলের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা। উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা শেষে নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বিজয়া দশমী উপলক্ষে দিনাজপুর শহরে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে জেলা বিএনপি। শহরের মডার্ন মোড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে একটি শুভেচ্ছা মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নিমতলা মোড়েও পৃথক শুভেচ্ছা মঞ্চ স্থাপন করা হয়। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁদের হাতে পানির বোতল উপহার দেন তিনি।

আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দিনাজপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বুধবার বিকেল থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ট্রাক্টরে তুলে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাস করে বিসর্জনস্থলে নিয়ে যান ভক্তরা।  পুনর্ভবা নদীতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

 দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বের হতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। ট্রাক্টরে সাজানো প্রতিমার সঙ্গে সাউন্ড সিস্টেমে গান-বাজনা এবং ঢাকঢোলের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা। উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা শেষে নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বিজয়া দশমী উপলক্ষে দিনাজপুর শহরে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে জেলা বিএনপি। শহরের মডার্ন মোড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে একটি শুভেচ্ছা মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নিমতলা মোড়েও পৃথক শুভেচ্ছা মঞ্চ স্থাপন করা হয়। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁদের হাতে পানির বোতল উপহার দেন তিনি।

আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দিনাজপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream