বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মায়ের ইন্তেকাল

এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি, কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মা মোসাঃ নুরভানু বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ এক বোন, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া বাজার মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব, রাজাপুর প্রেসক্লাব, কাঁঠালিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দূরদূরান্তের সাংবাদিকেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মায়ের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি, কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মা মোসাঃ নুরভানু বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ এক বোন, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া বাজার মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব, রাজাপুর প্রেসক্লাব, কাঁঠালিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দূরদূরান্তের সাংবাদিকেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream