গাজীপুরের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ। আগামী কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মাঠে-ঘাটে, হাটে-বাজারে ও তৃণমূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বিএনপির রাজনীতির আদর্শে বিশ্বাসী ও ক্লিন ইমেজের এই নেতা ইতিমধ্যেই স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন। এলাকার সাধারণ, সুশীল সমাজ ও নিপীড়িত মানুষের প্রকৃত সেবক হিসেবে তাঁর সুনাম এখন কাপাসিয়ার ঘরে ঘরে।
সম্প্রতি সাংবাদিকদের সাথে এক একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ কাপাসিয়াবাসীকে নিয়ে তাঁর নানা স্বপ্ন ও উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি দৃঢ়তার সাথে বলেন,"জনগণ যদি আমাকে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন, তবে আমি কাপাসিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত এক শান্তিপ্রিয় এলাকা হিসেবে গড়ে তুলবো" উপজেলার সামগ্রিক উন্নয়নে তাঁর নির্বাচনী রূপরেখা ও বিশেষ প্রতিশ্রুতিগুলো হলো:
কর্মসংস্থান ও শিল্পায়ন: উপজেলার বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করা হবে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন নতুন শিল্পনগরী গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজ ও ক্রীড়া উন্নয়ন: তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক ব্যবস্থা করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণ: বাক-প্রতিবন্ধীসহ সব ধরনের শারীরিক প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা ও পুনর্বাসনের জন্য একটি বিশেষ সেবা কেন্দ্র বা আশ্রম গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। নারী উন্নয়ন ও ক্ষমতায়ন: স্বামী পরিত্যক্তা, অসহায় ও বেকার নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকরী কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক পরিচয়: অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কানদানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শ্রদ্ধেয় বাবার নাম মো. ইদ্রিস আলী শেখ। ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ইকবাল হোসেন শেখ কৃতিত্বের সাথে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত একটি রেজিস্টার্ড জনসেবামূলক সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই সংগঠনের মাধ্যমে কাপাসিয়ার হতদরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজনীতি ও সামাজিক অঙ্গনে রয়েছে তাঁর দীর্ঘ উজ্জ্বল ক্যারিয়ার। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সাবেক মানবাধিকার সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। একজন পেশাদার আইনজীবী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা এবং সাধারণ গরিব-দুঃখী মানুষকে বিনামূল্যে আইনি সহায়তাসহ পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের মাঝে তিনি ‘গরিবের বন্ধু’ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ কাপাসিয়ার আপামর জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আসন্ন নির্বাচনে কাপাসিয়াবাসীর সর্বাত্মক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
মতামত