বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান

নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে পূজার ছুটিতে  সখিপুরে এসেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর আবু রায়হান। এ উপলক্ষে সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ চা-আড্ডায় মিলিত হন তিনি।

‎‎আজ অনুষ্ঠিত এ আড্ডায় স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন এয়ার কমোডর আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর পি.এম. পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব আনোয়ার কবির, কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক।

‎‎নিজ এলাকার পরিচিতজন ও সাংবাদিকদের সঙ্গে এ আড্ডায় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটান উপস্থিত অতিথিরা।

‎‎চা-আড্ডা শেষে এয়ার কমোডর আবু রায়হান উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে এক আনন্দঘন মুহূর্তে গ্রুপ ছবিতে অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে চা-আড্ডায় এয়ার কমোডর আবু রায়হান

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে পূজার ছুটিতে  সখিপুরে এসেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর আবু রায়হান। এ উপলক্ষে সখিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ চা-আড্ডায় মিলিত হন তিনি।

‎‎আজ অনুষ্ঠিত এ আড্ডায় স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন এয়ার কমোডর আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর পি.এম. পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব আনোয়ার কবির, কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক।

‎‎নিজ এলাকার পরিচিতজন ও সাংবাদিকদের সঙ্গে এ আড্ডায় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটান উপস্থিত অতিথিরা।

‎‎চা-আড্ডা শেষে এয়ার কমোডর আবু রায়হান উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে এক আনন্দঘন মুহূর্তে গ্রুপ ছবিতে অংশ নেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream