সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কলমাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) উপজেলা এনসিপির আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ কলমাকান্দার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে এনসিপি নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বাংলাদেশে আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এক হয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির আবহ নষ্ট করার চেষ্টা বরদাশত করা হবে না।” তাঁরা অত্যন্ত আনন্দঘণ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালালউদ্দিন, সদস্য সচিব আহমদ শফী, যুগ্ম সদস্য সচিব রাসেল খান বিএসসি, উপজেলা এনসিপির সদস্য দেবেন্দ্র চন্দ্র দাস, নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব করিম হোসেন, খায়রুল ইসলাম, আতিকুল ইসলাম এবং কলমাকান্দা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক পদপ্রার্থী অনিক ইসলাম জুনায়েদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত