বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫-২০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমান প্রবাসী।

এস কে সৌরভের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তাঁর ভাগিনার গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লেগে যায়। এ নিয়ে মোটরসাইকেল চালক ও মেহেদী হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাঁকে মারতে উদ্যত হন। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের আলাদা করে দেন এবং মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলেন।
এস কে সৌরভ জানান, ঘটনার সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাঁর ওপরও চড়াও হন এবং তাঁকে ধাক্কা দেন। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন সৌরভ।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তাঁর সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে বাড়ি ফেরার পথে এস কে সৌরভের পথরোধ করেন ১৫-২০ জন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সৌরভের ভাষ্য, পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলেও হামলাকারীরা তাঁকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যান। পরে তাঁর চাচাতো ভাই আবির তাঁকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। তবে হামলাকারীরা আবারও তাঁর ওপর হামলার চেষ্টা করেন।

ঘটনার পর তিনি বাড়ির পেছনের এলাকার একটি ডিসপেনসারিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানান।
এস কে সৌরভ অভিযোগ করেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এস কে সৌরভ।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ অভিযোগের পাওয়ার বিষয়ে নিশ্চিত করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার বিষয় জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream