বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা অপহরণ ছাত্রদল নেতা গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা অপহরণ ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন হেলাল কে অপহরণ করে মারধর করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জামাল হোসেন কে গ্রেফতার করে। সে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। অপর দিকে হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হেলাল ঢাকা ইকেনো পরিবহন যোগে আসছে। এসময় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিনসহ ১০-১২ জন তাকে ঝুমুর বাস ষ্ট্রেশন গাড়িতে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদ সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলাল কে উদ্ধার করে। এসময় ১০-১২ পালিয়ে গেলেও ছাত্রদল নেতাকে ঘটনারস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল নামে একজনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয় খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিম কে উদ্ধার করে এবং জামাল উদ্দিন নামে একজন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


লক্ষ্মীপুরে যুবলীগ নেতা অপহরণ ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন হেলাল কে অপহরণ করে মারধর করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জামাল হোসেন কে গ্রেফতার করে। সে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। অপর দিকে হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হেলাল ঢাকা ইকেনো পরিবহন যোগে আসছে। এসময় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিনসহ ১০-১২ জন তাকে ঝুমুর বাস ষ্ট্রেশন গাড়িতে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদ সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলাল কে উদ্ধার করে। এসময় ১০-১২ পালিয়ে গেলেও ছাত্রদল নেতাকে ঘটনারস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল নামে একজনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয় খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিম কে উদ্ধার করে এবং জামাল উদ্দিন নামে একজন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream