বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩) এবং শহীদুল ইসলাম (২৩)। অন্যদিকে নিখোঁজ পর্যটকদের মধ্যে নাফিসুল হক নিবিড় (২২) নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যিনি ঢাকার আজিমপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিখোঁজ ও নিহত অন্য পর্যটকদের নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির উক্ত পয়েন্টে সাগরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে কয়েকজন ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈকতকর্মী মাহবুব রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হলেও তাঁকে বাঁচানো যায়নি। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সৈকতকর্মী ও স্থানীয়দের সহায়তায় তৎপরতা অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream