বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুরে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফরিদপুরে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে অভিযান চালিয়ে ৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাজারের লালমিয়া বোর্ডিং নামের একটি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিপন সরদার (৩২), পিতা মৃত সামছু সরদার এবং মনু মালো (৪০), পিতা মৃত অনিল মালো। এজাহারে তাঁদের ঠিকানা চরভদ্রাসন উল্লেখ করা হয়েছে।

চরভদ্রাসন থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরভদ্রাসন বাজারের লালমিয়া বোর্ডিংয়ের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছেন। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের এজাহার অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশির সময় রিপন সরদারের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ৫ পিস এবং মনু মালোর লুঙ্গির বাম কোচর থেকে ২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ০.৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে আলামতগুলো জব্দ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানা এলাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিষয়ে উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন খান বাদী হয়ে চরভদ্রাসন থানায় এজাহার দায়ের করেছেন।

তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream