বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরাইলে ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সরাইল সদর ইউপি  চেয়ারম্যান আব্দুল জব্বারও। পরে উনাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার একিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতে টর্চলাইটের আলোয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল নাসিরনগর - লাখাই  আঞ্চলিক সড়ক দুই ঘন্টার বেশি সময় পর্যন্ত বন্ধ হয়ে যায় । আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সরাইলে ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সরাইল সদর ইউপি  চেয়ারম্যান আব্দুল জব্বারও। পরে উনাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার একিন আলীর ছেলে আলমগীর একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতে টর্চলাইটের আলোয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল নাসিরনগর - লাখাই  আঞ্চলিক সড়ক দুই ঘন্টার বেশি সময় পর্যন্ত বন্ধ হয়ে যায় । আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream