বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিক আলিফ হত্যা মামলার নথিপত্র জব্দ, শ্যুটার বাহিনীর সহযোগী প্রাঙ্গণ গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নে থানা পুলিশের এক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাংবাদিক আলিফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি 'শ্যুটার' শামীমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

অভিযানকালে পুলিশ শামীমের বাড়ি থেকে পাসপোর্ট, ব্যাংক চেকবই এবং বিভিন্ন মূল্যবান জমির দলিলপত্র জব্দ করতে সক্ষম হয়েছে। একই সময় শুটার বাহিনীর অন্যতম সক্রিয় সহযোগী প্রাঙ্গণকে পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, নিহত সাংবাদিক আলিফ দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের ছোট ভাই। তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জব্দকৃত পাসপোর্ট ও নথিপত্র বিশ্লেষণ করে আসামি শামীম যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত সহযোগী প্রাঙ্গণকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিক আলিফ হত্যা মামলার নথিপত্র জব্দ, শ্যুটার বাহিনীর সহযোগী প্রাঙ্গণ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নে থানা পুলিশের এক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাংবাদিক আলিফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি 'শ্যুটার' শামীমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

অভিযানকালে পুলিশ শামীমের বাড়ি থেকে পাসপোর্ট, ব্যাংক চেকবই এবং বিভিন্ন মূল্যবান জমির দলিলপত্র জব্দ করতে সক্ষম হয়েছে। একই সময় শুটার বাহিনীর অন্যতম সক্রিয় সহযোগী প্রাঙ্গণকে পুলিশ গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, নিহত সাংবাদিক আলিফ দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের ছোট ভাই। তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জব্দকৃত পাসপোর্ট ও নথিপত্র বিশ্লেষণ করে আসামি শামীম যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত সহযোগী প্রাঙ্গণকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream