বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আসামী গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদি হয়ে পাঁচবিবি থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম (৩২) মালিদহ গ্রামের মোঃ ছলিম উদ্দীনের ছেলে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় অভিযুক্ত মো. আজিজুল মোল্লা তাঁর নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে ভুক্তভোগী শিশুটিকে কৌশলে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তার সঙ্গে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।

পরে শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসামী কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এঘটনায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তামবিরুল ইসলাম বলেন, এঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেররণের প্রক্রিয়া চলমান আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদি হয়ে পাঁচবিবি থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামী মোঃ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম (৩২) মালিদহ গ্রামের মোঃ ছলিম উদ্দীনের ছেলে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় অভিযুক্ত মো. আজিজুল মোল্লা তাঁর নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে ভুক্তভোগী শিশুটিকে কৌশলে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তার সঙ্গে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।

পরে শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসামী কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এঘটনায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তামবিরুল ইসলাম বলেন, এঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেররণের প্রক্রিয়া চলমান আছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream