বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে আদালতের ডিক্রির পরও জমি নিয়ে বিরোধ, দখল ফিরে পেতে পরিবারের আকুতি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদালতের ডিক্রি ও বৈধ দলিল থাকার পরও ৭৫ শতক জমি জবরদখলের অভিযোগ তুলেছে একটি অসহায় পরিবার। এ ঘটনায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী বারকাত আলী। জমির দখল ফিরে পাওয়া ও সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার (২১ অক্টোবর) রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর মৌজায় তাঁদের ৭৫ শতক জমির বৈধ দলিল রয়েছে। এ ছাড়া ২০১৮ সালে ঠাকুরগাঁওয়ের আদালত থেকে ওই জমির বিষয়ে ডিক্রি পেয়েছেন তাঁরা। আদালতের ডিক্রি ও বৈধ দলিল থাকার পরও জমিটি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বারকাত আলীর অভিযোগ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র ও অক্ষয়সহ কয়েকজন জমিটি জবরদখল করেন। জমিতে বাধা দিতে গেলে তাঁরা দলবদ্ধ হয়ে লাঠিয়াল বাহিনীর মাধ্যমে জমি দখল করেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান বারকাত আলী।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমির পক্ষে কাগজপত্র উপস্থাপন করা হয়েছে এবং তাঁদের পক্ষে মতামত দেওয়া হয়েছে। সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি আদালতের রায় ও সহকারী কমিশনারের (ভূমি) সিদ্ধান্ত না মেনে নিজেই সিদ্ধান্ত দেবেন বলে মন্তব্য করেছেন—এমন অভিযোগও করেন বারকাত আলী।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তাঁদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। তাঁরা অসহায় অবস্থায় রয়েছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাঁরা জমির ন্যায্য অধিকার ফিরে পাওয়া এবং বিরোধের সুষ্ঠু সমাধান চান।

এ বিষয়ে বক্তব্য জানতে বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টা ২১ মিনিটে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারটি জমির দখল ফিরে পেতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে আদালতের ডিক্রির পরও জমি নিয়ে বিরোধ, দখল ফিরে পেতে পরিবারের আকুতি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream