বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা
ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা

শারদীয় দুর্গাপূজার ছুটি চললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের এসব নির্দেশনা দেওয়া হয়।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেন। এর অংশ হিসেবে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

১) প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২) কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেয়া এই নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতিব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।

বিষয় : নির্দেশনা মাউশি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির ৪ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজার ছুটি চললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের এসব নির্দেশনা দেওয়া হয়।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেন। এর অংশ হিসেবে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

১) প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২) কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেয়া এই নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতিব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream