সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার মামলায় জামিন পাননি আখতারুজ্জামান


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার মামলায় জামিন পাননি আখতারুজ্জামান
বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার মামলায় জামিন পাননি আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আবারও জামিন পাননি জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলি সংগ্রহে বিলম্ব এবং জমজমের পানি পাওয়া নিয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

পরদিন ২ অক্টোবর বিমানবন্দর এলাকা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার মামলায় জামিন পাননি আখতারুজ্জামান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আবারও জামিন পাননি জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করেন।

এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর লাগেজ ও ট্রলি সংগ্রহে বিলম্ব এবং জমজমের পানি পাওয়া নিয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

পরদিন ২ অক্টোবর বিমানবন্দর এলাকা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream