রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু
এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন 'জাতীয় নারীশক্তি'র বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটি। এতে সংসদ সদস্য মাহমুদা মিতুকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।

ঘোষিত এই নতুন আংশিক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

সদস্যসচিব: সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

মুখ্য সংগঠক: মনজিলা ঝুমা

সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন 'জাতীয় নারীশক্তি'র বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটি। এতে সংসদ সদস্য মাহমুদা মিতুকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।

ঘোষিত এই নতুন আংশিক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

সদস্যসচিব: সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

মুখ্য সংগঠক: মনজিলা ঝুমা

সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream