শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

বাজারে গিয়ে নিজেরা পণ্য কেনেন না অনেক রাজনৈতিক নেতা। অন্যরা তাদের হয়ে বাজার করায় সাধারণ মানুষের দুর্ভোগ ও নিত্যপণ্যের দাম সম্পর্কে তাদের যথাযথ ধারণা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাজারে গিয়ে পণ্য কিনতে গেলে দেখা যায়, অনেক পণ্যই ক্রয়ক্ষমতার বাইরে। তাহলে দরিদ্র মানুষের পরিস্থিতি কী, তা সহজেই অনুমান করা যায়।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, দলীয়করণ করা হবে না, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। কিন্তু এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির পুনর্গঠিত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি হিসেবেই এ কমিটি গঠন করা হয়েছে। অতীতে অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছে, ভবিষ্যতেও প্রতিবাদ অব্যাহত থাকবে।

বিএনপি সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতেই তারা মাঠে নেমেছেন। তাঁর দাবি, সরকারকে জবাবদিহির ঊর্ধ্বে রাখার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করা দলমত-নির্বিশেষে সবার দাবি। ধনী-গরিব সবাই চান পেট ভরে খেতে, সুস্থভাবে বাঁচতে এবং প্রয়োজনীয় পণ্য নিজেদের সামর্থ্যের মধ্যে কিনতে।

নিজেদের অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়া নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি একা জনগণের হয়ে অধিকার আদায়ের লড়াই করতে পারবে না; এ জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে মানুষের কাছে যাবেন তারা। এরপর এক সপ্তাহের মধ্যে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্য নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream