শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিবগঞ্জে এমপি মোঃ কেরামত আলীর বিশেষ অনুদান বিতরণ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিবগঞ্জে এমপি  মোঃ কেরামত আলীর বিশেষ অনুদান  বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী এবং গৃহহীনদের বিশেষ অনুদান প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে এ অনুদান প্রদান করা হয়। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ অনুদান প্রদান করেন এমপি । এসময় ২৫ জন দুস্থ ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

অনুদান প্রদানের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার আমীর আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন ।

অনুদান প্রদানকালে ড. কেরামত আলী বলেন, অত্র আসনের প্রত্যেক জন নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে । বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছিল। বরাদ্দ অনুযায়ী এবং সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান প্রদান করা হলো । ইতিপূর্বেও অনেক অসহায় ব্যক্তির মাঝে এমন সহযোগিতা প্রদান করা হয়েছে। এভাবেই সর্বাবস্থায় সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে অসহায় জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এমপি ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


শিবগঞ্জে এমপি মোঃ কেরামত আলীর বিশেষ অনুদান বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী এবং গৃহহীনদের বিশেষ অনুদান প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে এ অনুদান প্রদান করা হয়। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ অনুদান প্রদান করেন এমপি । এসময় ২৫ জন দুস্থ ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

অনুদান প্রদানের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার আমীর আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন ।

অনুদান প্রদানকালে ড. কেরামত আলী বলেন, অত্র আসনের প্রত্যেক জন নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে । বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছিল। বরাদ্দ অনুযায়ী এবং সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান প্রদান করা হলো । ইতিপূর্বেও অনেক অসহায় ব্যক্তির মাঝে এমন সহযোগিতা প্রদান করা হয়েছে। এভাবেই সর্বাবস্থায় সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে অসহায় জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এমপি ।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream