শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাবার বাড়ি থেকে নাস্তা কম আনায় ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবার বাড়ি থেকে নাস্তা কম আনায় ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাবার বাড়ি থেকে নাস্তা কম আনায় ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে আনা নাস্তার পরিমাণ কম হওয়ার অজুহাতে সিফাতুন নূর সিফাত (২২) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৯ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সিফাতুন নূর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. নূর ও জুহিনুর আক্তারের মেয়ে। গত ১৪ অক্টোবর পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পটিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়ার পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁ বাড়ির দুবাই প্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে সিফাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী প্রবাসে চলে গেলে সিফাত শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

ঘটনার দিন গত ১৪ অক্টোবর সন্ধ্যার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাস্তা নিয়ে যান সিফাতের মা জুহিনুর আক্তার। সেখানে নাস্তার পরিমাণ কম হয়েছে—এমন অভিযোগ তুলে সিফাত ও তাঁর মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে সিফাতের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তাঁদের ওপর চড়াও হন এবং কিল-ঘুসি ও লাথি মেরে সিফাত ও তাঁর মাকে মাটিতে ফেলে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

নিহতের বাবা মোহাম্মদ নূর অভিযোগ করেন, মারধরের ওই ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সিফাত আত্মহত্যার চেষ্টা করেছেন বলে একটি সাজানো নাটক তৈরি করা হয়েছিল। ওই রাতেই দুবাই থেকে স্বামী তারেক ফোন করে সিফাতের শারীরিক অবস্থার অবনতির কথা জানান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গৃহবধূকে মারধরের ঘটনায় ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাবার বাড়ি থেকে নাস্তা কম আনায় ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream