রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খিদমাহ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

কর্মসূচিতে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয় এবং ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খিদমাহ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

কর্মসূচিতে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয় এবং ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream