রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাঁচবিবিতে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাঁচবিবিতে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রবিবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।

বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন। দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

অভিযানে প্রথমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি জানিয়েছে, মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : আটক মূর্তি উদ্ধার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


পাঁচবিবিতে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রবিবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।

বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন। দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

অভিযানে প্রথমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি জানিয়েছে, মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream